আন্দোলনের ছবি
আলোকচিত্রীঃ আপন বিশ্বাস
আন্দোলনের ছবি
এই প্রদর্শনীর মূল আকর্ষণ হলো একজন আলোকচিত্রশিল্পী এবং একইসাথে বিপ্লবী ছাত্রের দৃষ্টিভঙ্গি থেকে ধারণ করা স্থিরচিত্র ও ভিডিও ফুটেজের সংমিশ্রণ। ছাত্র হিসেবে আন্দোলনের ভেতরে থেকে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং একজন আলোকচিত্রশিল্পী হিসেবে তার নান্দনিক দৃষ্টিভঙ্গি মিলিয়ে এই তথ্যচিত্রটি নির্মিত। এতে আন্দোলনের উত্তাল মুহূর্ত, প্রতিবাদকারীদের আবেগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং রাস্তায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতিটি ফ্রেম আন্দোলনের ঘটনাপ্রবাহের একেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করেছে, যা ইতিহাসের সাক্ষী।
আলোকচিত্রী আপন বিশ্বাস এই তথ্যচিত্রের নির্মাতা। তিনি বর্তমানে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটে আলোকচিত্র বিষয়ে স্নাতক করছেন। তার আলোকচিত্র চর্চা কেবল নান্দনিক সৌন্দর্য ধারণে সীমাবদ্ধ নয়; বরং তিনি তার চারপাশে ঘটে যাওয়া সামাজিক-রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন এবং সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। আপন বিশ্বাস সমাজের বাস্তবতা এবং পরিবর্তনের প্রক্রিয়াকে নথিবদ্ধ করার মাধ্যমে দর্শকদের ভাবাতে চান। এই প্রদর্শনীতে তিনি সেই উদ্দেশ্যকেই প্রাধান্য দিয়েছেন, যেখানে প্রতিটি ছবি একেকটি গল্প বলে এবং সমগ্র তথ্যচিত্রটি আন্দোলনের প্রভাবের ধারাবাহিকতা বহন ধরে।